ফরিদপুরে লাখো ভক্তের উপস্থিতিতে জাকের পার্টির ৪ দিন ব্যাপী ইসলামী সম্মেলন শুরু


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-৮/০২/২০২৫
জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বওলী হযরত মাওলানা শাহ্সূফী খাজা ফরিদপুরী (র:) ছাহেবের পবিত্র বেছালত (ওফাত) দিবস স্মরনে, জাকের পার্টির আয়োজনে ফরিদপুরের সদরপুর বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিল দরবারে ৪দিন ব্যাপী মহা পবিত্র বিশ্ব ইসলামি সম্মেলন শুরু হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর থেকে উক্ত সম্মেলনের আনুষ্ঠানিকতা আরম্ভ হয়। আগামী ১১ই ফেব্রুয়ারি মঙ্গলবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হবে।
সম্মেলন উপলক্ষে ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো আশেকান জাকেরান ও ভক্তবৃন্দ কাফেলা করে ফরিদপুরের সদরপুর উপজেলার বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে এসে জমায়েত হচ্ছে।
এই ৪দিন নফল ইবাদত, মিলাদ মাহফিল, জিকির-আসকার মধ্য দিয়ে সময় পার করবে ভক্তবৃন্দরা।
সম্মেলন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সদরপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব হোসেন জানান, পুলিশ সুপারের নির্দেশে সম্মেলনে এলাকায় পোশাকধারী ও সাদা পোশাকে প্রায় আড়াই শতাধিক আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
শত শত বাস নিয়ে জাকেরানগন মাঠে প্রবেশ করছে। সড়কের যানজট নিরসনে আমরা বাস পার্কিং এর জন্য শিব সুন্দর উচ্চ বিদ্যালয়ের মাঠে আগত যানবাহন রাখার ব্যবস্থা করা হয়েছে। সম্মেলন আয়োজক কমিটি জানায়, তাদের ও শতশত স্বেচ্ছাসেবক প্রতিনিয়ত খেদমতে নিয়োজিত রয়েছে।