হামিরদী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-০৮/০২/২০২৫
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হামিরদী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনভর বিদ্যালয়টির মাঠ প্রাঙ্গনে বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়। পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে একটি করে গাছের চারা ও পুরস্কার তুলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া। প্রতিষ্ঠানটির সভাপতি ও উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রহ্লাদ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক গিয়াসউদ্দিন, প্রতিষ্ঠানটির সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি মিলন মোল্লা ও হামেরদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিটন মিয়া প্রমুখ।