সদরপুরে শিশু শ্লীলতাহানি অভিযোগে চাচা আটক


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-২৪/০৩/২০২৫
ফরিদপুরের সদরপুরে এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে ফারুক শিকদার(৪৫) নামের এক ব্যক্তিকে রোববার রাতে আটক করেছে সদরপুর থানা পুলিশ। আটককৃত ফারুক শিকদার জাকের শিকদার ডাঙ্গী গ্রামের রাজ্জাক শিকদারের পুত্র। অভিযুক্ত ফারুক শিকদার সম্পর্কে শিশুটির চাচা হয়।
সোমবার দুপুরে আটককৃতকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। একই সাথে শ্লীলতাহানির শিকার শিশুটির জবানবন্দি রেকর্ড এর জন্য বিজ্ঞ আদালতে হাজির করা হয়েছে।
অভিযোগপত্র ও পুলিশের তথ্যানুসারে জানা যায়, রোববার (২৩মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার ভাষানচর ইউনিয়নের জাকের শিকদার ডাঙ্গী গ্রামে শিশু মিনহা (৭)কে একা পেয়ে বিভিন্ন লোভ দেখিয়ে ফারুক শিকদার শিশুটির শ্লীলতাহানির পাশাপাশি ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে শিশুটি চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরিস্থিতি বেগতিক দেখে ফারুক শিকদার পালিয়ে যায়। রোববার রাতেই শিশুটির পরিবারের পক্ষ হতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে তাকে আটক করে।
এ ব্যাপারে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব হোসেন জানান , এ ঘটনায় শ্লীলতাহানি ও ধর্ষনের চেষ্ঠার অভিযোগে শিশুটির মা সালেহা বেগম বাদী হয়ে সদরপুর থানায় মামলা দায়ের করেছে। মামলার মূল আসামি আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।