
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-২৪/০৩/২০২৫
ফরিদপুরের ভাঙ্গায় যুথি আক্তার (১৩) নামক এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করেছে ভাংগা থানা পুলিশ। রবিবার(২৩ মার্চ) দিবাগত রাত ২টার দিকে ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের আদমপুর গ্রাম থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়। যুথি ওই গ্রামের জামাল শেখের মেয়ে।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক মো: রিফাত উদ্দিন জানান, ৯৯৯ নাম্বারে কল পেয়ে ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের আদমপুর থেকে যুথি আক্তার নামক এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহটি সোমবার ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মেয়েটির মৃত্যুর মূল কারণ বিষয় জানা যাবে।
পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার(২৩ মার্চ) রাতে যুথি খাবার খেয়ে তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে।রাত দুইটার দিকে যুথির ছোট ভাই রায়হান তাকে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ঝুলতে দেখে চিৎকার করে।এ সময় বাবা মা সহ বাড়ির লোকজন এগিয়ে আসে।

