সদরপুরে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মোঃ রমজান সিকদার, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি-২৮/১১/২০২৪
ফরিদপুরের সদরপুরে ছাদ থেকে পড়ে দেলোয়ার হোসেন (৪২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন বরগুনা জেলার তালতলী উপজেলার বাসিন্দা ছানু হাওলাদারের ছেলে।

উপজেলা প্রকৌশলী আঃ মমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার সদরপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সম্প্রসারিত ভবন নির্মাণ কাজের একজন শ্রমিক হিসেবে সে কর্মরত ছিলেন।
বিকালে নির্মনাধীন ভবনের তিন তলার ছাদ ভাঙার কাজে উক্ত শ্রমিক কর্মরত ছিল। কাজ শেষে নিচে নামার সময় ওই শ্রমিক নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে অন্যান্য শ্রমিক ও স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
সদরপুর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।