ফরিদপুরে মহান মে দিবস পালিত

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে নানা আয়োজনে মহান মে দিবস ২০১৯ পালন করা হয়েছে।

সকালে শহরের আলীপুর এলাকা থেকে ফরিদপুর জেলা শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে একটি বিশাল র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন ও অন্যান্য শ্রমিক ইউনিয়নের কয়েক হাজার শ্রমিক র‌্যালীতে অংশ নেয়।

এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকেও আর একটি র‌্যালী করা হয়।