ফরিদপুরে গ্রাম আদালত বিষয়ে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মত বিনিময় সভা

ফরিদপুর প্রতিনিধি: মঙ্গলবার দিনব্যাপী ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নে ইউরোপীয়ান ইউনিয়ন জাতি সংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি এবং বাংলাদেশ সরকারের যৌথ সহযোগিতায় দ্বিতীয় পর্যায় গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের অধিনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এরাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। এছাড়া বক্তব্য রাখেন এই প্রকল্পের কর্মকর্তা অর্পণা ঘোষ, আমীরুল ইসলাম খান, মোঃ রাশেদুল হক মিল্টন, মোঃ ইফতেখার আহমেদ প্রমুখ।

মানুষের সেবায় ও বিভিন্ন সমস্যার সমাধান ও দরিদ্র বিশেষ করে নারী ও বিপদাপন্ন জনগোষ্ঠি অন্যায়ের প্রতিকার চাইতে পারে নিজেদের মধ্যকার বিরোধগুলো স্থানীয় পর্যায় দ্রুত সময়ে স্বল্প খরচে স্বচ্ছতার সাথে নিস্পত্তি করতে পারে এমন উদ্যোগে গ্রাম আদালতের কার্যক্রম সক্রিয় রয়েছে। বিভিন্ন বিষয়ে মুক্ত মত বিনিময়ে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনির হোসেন, সহ-সভাপতি কামরুজ্জামান সোহেল ও সাংবাদিক ওয়ালী নেওয়াজ বাবু, বিজয় পোদ্দার, জাহিদ রিপন, হারুন আনসারীসহ ফরিদপুর জেলা বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ের সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ গণমাধ্যম কর্মীদের মাধ্যমে গ্রাম আদালত বিষয়ে সাধারণ মানুষকে অবগত করণ ও সচেতনতায় সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।