রাবন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আজও দেখা করতে পারেননি বিএনপি নেতারা। এ নিয়ে দুই দফা সময় দিয়ে তা বাতিল করল কারা কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় নাজিমউদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান। প্রায় ২৫ মিনিট কারাফটকের অনুসন্ধান কক্ষের সামনে অবস্থান করেন তাঁরা। এরপর দেখা করার সুযোগ না পেয়ে বিএনপি নেতারা কারাগারের সামনে থেকে চলে যান।
বেরিয়ে যাওয়ার সময় মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘আমরা সাক্ষাতের জন্য অনুমতি চেয়েছিলাম। গত পরশু একটা সময় দেওয়া হয়েছিল, তারপর সেটা বাতিল করে আজকে আবার সময় দেওয়া হয়েছে—তিনটা থেকে চারটার মধ্যে। আমরা সে কারণে এসেছিলাম।’

