ফরিদপুরের ভাঙ্গায় দুই’গ্রামবাসীর সংঘর্ষে ভাংচুর-লুটপাট সহ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদাহ ইউনিয়ন এর দুই গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়। এ সময় প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে উপজেলার মানিকদাহ ইউনিয়নের ব্রাহ্মণ কান্দা ও মৃদধা কান্দা এ সংঘর্ষ হয়।

জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে এই সংঘর্ষের সূত্রপাত। দুই গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হন। এ সময়  বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করা হয়।

মৃদধা কান্দার ইমারত ভুঁইয়ার বসত ঘরে ব্যাপক ভাঙচুর সহ ঘরের ভেতর থাকা নগদ টাকা, সোনা, দামি মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া জায়।
কিছু দুষ্কৃতি একটি খড়ের মাচায় আগুন ধরিয়ে দেয়।

লুটপাটের ঘটনায় ইমারত ভুঁইয়া জানায় তার বসত ঘর হতে নগদ ২,১০,০০০ টাকা,সহ দামী মালামাল লুটপাট ও ৪ টি গরু, ৫ টি খাসি নিয়ে যায় দুষ্কৃতিকারীর। একই বাড়িতে ইমারত ভুঁইয়ার বড় ভাই আমির ভুঁইয়ার ঘর ও তার ছোট ভাইর ঘর লুটপাট ও ভাংচুর করে।

খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও ভাঙ্গা দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে জানতে চাইলে ভাঙ্গা থানার পুলিশ উপ পরিদর্শক তাহসিনুর রহমান জানায় দুই গ্রামের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং লুট হওয়া ইমারত ভুঁইয়ার গরু উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। তিনি আরো জানায় দুই গ্রাম বাসী নতুন কোনো সংঘর্ষে না যায় এই বিষয় নজর রাখছে ভাঙ্গা থানা পুলিশ।