পুখুরিয়া বাজারে ব্যবসায়ির জরিমানা

মঙ্গলবার বিকালে পুখুরিয়া বাজারে ভ্রাম্যামান আদালতের ম্যাজিষ্ট্রেট অভিযান চালিয়ে ব্যবসায়ির জরিমানাসহ ফুটপাতে পরসা সাজিয়ে বসা দোকানিদের সরিয়ে ফুটপাত দখলমুক্ত করেন।

ভ্রাম্যমান আদালতে ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহাবুব উর রহমান জানায়, মুদি ব্যবসায়ি হাবিবুর রহমান তার দোকানে মুল্য তালিকা না টানানোতে তার কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও মহাসড়কের পাশেই বাজার হওয়াতে ফুটপাত দখল করে যে সব দোকানি পসরা সাজিয়ে বসেছিল প্রশাসনের অনুরোধে তাহারা ফুটপাত মুক্ত করে চলে যায়।

পবিত্র মাহে রমজানে জনসাধারন যাতে নির্বিগ্নে চলাচল করতে পারে এবং দোকানিরা যাতে ক্রেতাকে ভেজাল সামগ্রি না দিতে পারে সেজন্যই উপজেলা প্রশাসনের পক্ষ হতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যহত থাকবে।