ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি- ফরিদপুরের ভাঙ্গায় বৃহস্পতিবার সকালে আশ্রায়ন প্রকল্পের উপকারভোগিদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাঈফুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে ছিলেন ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন।
এসময় বক্তরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রকল্প যার জমি আছে, ঘর নাই-তার জমিতে সরকারিভাবে গৃহ নির্মাণ করে দেওয়া হবে। উক্ত প্রকল্পে উপজেলায় প্রায় ২৪০টি গৃহ নির্মান কাজ চলছে। প্রতিটি ঘরই মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন। তার প্রকল্পকে সঠিকভাবে বাস্তবায়নের জন্য সকলকে একযোগে কাজ করে যেতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহাবুব উর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশুলী প্রদীপ কুমার মিত্র, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনাদী রঞ্জন মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানস ঘোষ, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাঈফুল ইসলাম, একামাতেদ্বীন কামিল মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ইউছুফ মৃধা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, আনসার ও ভিডিপি কর্মকর্তাসহ প্রমূখ।

