
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা(ফরিদপুর) সংবাদদাতা-২৭/০৮/২০২৬
ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ দুই কিশোর নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগষ্ট ) সকালে ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের ভাঙ্গা ইন্টারচেঞ্জ এরিয়ার আন্ডারপাসে এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ উদ্ধার অভিযান চালায়। দুর্ঘটনায় নিহতরা হলেন, মোটরসাইকেল চালক কাউছার আহমেদ রাতুল (১৭) সে ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্ৰামের প্রবাসী শাহাদাত সর্দারের ছেলে। অপরজন মোটরসাইকেল আরোহী তারই বন্ধু রাজু মাতুব্বর(১৮) সে ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি গ্ৰামের কাওছার মাতুব্বরের ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক সোহেল জানায়, ঢাকা থেকে ফরিদপুর গামী গোল্ডেন লাইন পরিবহন ভাঙ্গা ইন্টারচেঞ্জ এরিয়ার আন্ডারপাস অতিক্রমের সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় মোটরসাইকেলটি দুমরে মুচড়ে যায়। গুরুতর আহত দুজনকে হাসপাতালে পাঠানো হয়। আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাই। গুরুতর আহতদের ভাঙ্গা হসপিটাল থেকে ঢাকা প্রেরনের সময় পথিমধ্যে তারা মারা যায়। লাশের সুরতহাল রিপোর্ট করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটিকে আটকে পুলিশ কাজ করছে।

