
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি:
০৩/০৫/২০২৬
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সহ গ্রাম বিষয়ক সম্পাদক দেলোয়ার শিকদারকে হেনস্থার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে) বিকেলে ভাঙ্গা উপজেলার পৌরসভার ৯নং ওয়ার্ডের কাপুড়িয়া সদরদী নিজ গ্রামে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে দেলোয়ার শিকদার বলেন, ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শিকদার সাইদুর রহমান মিঠু ও পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কমিশনার রফিকুল আলম জাহিদের সঙ্গে তার দীর্ঘদিন যাবত একটি জমি সংক্রান্ত বিরোধ চলছে। সেই বিরোধপূর্ন জমিটি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। সেই মামলা সংক্রান্ত বিষয়ে গত ২৯ এপ্রিল ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে হাজির থাকার নোটিশ পেয়ে তিনি সেখানে হাজির হন৷ পরবর্তীতে সেখানে গেলে শুনানি চলাকালে শিকদার সাইদুর রহমান মিঠু ও রফিকুল আলম জাহিদের আমাকে হেনেস্থা করেন। পরবর্তীতে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ফেরার পথে ফরিদপুর কোর্টের সামনে ৭-৮ জন লোক আমাকে ও তার ভাগ্নেকে ঘেরাও করে ধারালো অস্ত্র দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে৷ এসময় তারা হুমকি দিয়ে বলে পরবর্তী শুনানির দিন আসলে ভালো হবে না। এঘটনায় বর্তমানে নিরাপত্তা হীনতায় ভুগছি। এবিষয়ে ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরী করেছি ৷
তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শিকদার সাইদুর রহমান মিঠু বলেন, দেলোয়ার শিকদারের সাথে রেলের অধিগ্রহণের বিষয়ে একটি মামলা চলছে। মামলার কারণে অনেকের টাকা অনেকদিন যাবৎ আটকে আছে।
থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, বিষয়টি তিনি অবগত নন। থানায় কোন জিডি হয়েছে কি না সে বিষয়ে খোঁজ নিবেন তিনি।

