
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-০৪/০৫/২০২৬
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শিকদার সাঈদুর রহমান মিঠুর নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪এপ্রিল) দুপুরে উপজেলা পৌর সদরের কালীবাড়ি মন্দির সংলগ্ন স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শিকদার সাঈদুর রহমান মিঠু। তিনি এসময় বলেন, আমাদের পৈতৃক সম্পত্তি নিয়ে আমার প্রতিবেশী দেলোয়ার শিকদার ফরিদপুর এল এ শাখায় একটি মিথ্যা মামলা দিয়ে আমাদের আর্থিক মানসিক চাপে রেখেছে। সে গত ৩ এপ্রিল তার বাসভবনে একটি মিথ্যা ভিত্তিহীন বানোয়াট সংবাদ সম্মেলন করে আমাকে দলীয়ভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। বরং সে আমাদের গ্ৰামের অনেকের বিরুদ্ধে হয়রানি মুলক মামলা দিয়ে সকলকে হয়রানি করছে। তার কারনে আমরা বাংলাদেশ রেলওয়ের ক্ষতিপুরন এখনও পাচ্ছি না। আমি বর্তমান সরকার ও মাননীয় এমপি শহিদুল ইসলাম বাবুল ভাইয়ের সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অনতিবিলম্বে আমাদের ক্ষতিপূরণের টাকা এল এ শাখা থেকে প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হোক। পাশাপাশি দেলোয়ার শিকদার সংবাদ সম্মেলনে যে মিথ্যা কথা বলেছেন তার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সজিব মাতুব্বর, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য গত ৩ এপ্রিল এক সংবাদ সম্মেলনে ভাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সহ গ্রাম বিষয়ক সম্পাদক দাবি করে দেলোয়ার শিকদার বলেন, ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শিকদার সাইদুর রহমান মিঠু ও পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কমিশনার রফিকুল আলম জাহিদের সঙ্গে তার দীর্ঘদিন যাবত একটি জমি সংক্রান্ত বিরোধ চলছে। সেই বিরোধপূর্ন জমিটি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। সেই মামলা সংক্রান্ত বিষয়ে গত ২৯ এপ্রিল ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে হাজির থাকার নোটিশ পেয়ে তিনি সেখানে হাজির হন৷ পরবর্তীতে সেখানে গেলে শুনানি চলাকালে শিকদার সাইদুর রহমান মিঠু ও রফিকুল আলম জাহিদের আমাকে হেনেস্থা করেন।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ভাঙ্গায় বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

