ভাঙ্গায় প্রেমের ফাঁদে ফেলে গৃহবধূকে পালাক্রমে গণধর্ষণের অভিযোগ। থানায় মামলার পর আটক-১


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা(ফরিদপুর) সংবাদদাতা-০১/০৪/২০২৬

ফরিদপুরের ভাঙ্গায় প্রেমের ফাঁদে ফেলে চকের ফসলি জমির মাঝখানে ডেকে নিয়ে পালাক্রমে গণধর্ষণের অভিযোগ উঠেছে ৪ যুবকের বিরুদ্ধে। এ ঘটনার ধর্ষিতা গৃহবধূ থানায় একটি ধর্ষিনের মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক নাহিদ ইসলাম (২৬) কে পুলিশ গ্রেফতার করেছে। ধর্ষিতা গৃহবধূকে ডাক্তারী পরীক্ষা নিরীক্ষা করার জন্য ফরিদপুর মেডিকেল কলেজের ওসিসিতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে ( ১ এপ্রিল ) পুলিশ ৯৯৯ কল পেয়ে মেয়েটিকে উদ্ধার করে।
এরআগে বুধবার দিবাগত রাতভর ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের খামিনারবাগের চকের ভেতরে ফসলি মাঠে গণধর্ষণের শিকার হয় ঐ গৃহবধূ।
গ্রেফতারকৃত নাহিদ ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কালামৃর্ধা ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের শাহীন ফরাজির পুত্র।

এ বিষয় ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আজ বুধবার (১ এপ্রিল) সকাল ৮টার দিকে ৯৯৯ কল পেয়ে বিষয়টি জানতে পারি। ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের খামিনারবাগ গ্রামে একটি মেয়েকে আটকিয়ে রেখেছে এবং কয়েকজন মিলে গনধর্ষণ করেছে।
পরে আমাদের পুলিশের ২টি টিম ঘটনা স্থলে গিয়ে গৃহবধূরকে উদ্ধার করি। পরবর্তীতে তার সাথে কথা বলে জানতে পারি, তাকে চারজন নাহিদ, সাদ্দাম, নাজমুল ও নুর আলম ফসলের মাঠে নিয়ে জোর করে রাতভর পালাক্রমে ধর্ষণ করে। সে সময় গৃহবধূর সাথে থাকা এক জোড়া সোনার দুল ও নগদ সাড়ে তিন হাজার টাকা ছিনিয়ে নিয়েছে তারা। গনধর্ষনের ঘটনায় নাহিদ নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।