
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা প্রতিনিধি-১৯/০৩/২০২৬
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা বাজারে অবস্থিত বিশ্বস্ততার প্রতীক দেশ হাসপাতালে আগত রোগীদের বিশেষ ছাড় নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রিপন সিকদার। তিনি বলেন, আজ থেকে এই হাসপাতালে আগত রোগীদের প্রতিটি সেবায় ২০ ভাগ টাকা মওকুফসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে। এছাড়াও সরকারি হাসপাতালের রেফারেন্স নিয়ে আসা রুমীদের ৪০ ভাগ টাকা পর্যন্ত মওকুফ করা হবে। গরীর অসহায়দের জন্য সর্বদা আমাদের সুদৃষ্টি থাকবে। বিশ্বস্ততার প্রতিক আমাদের আপনাদের সকলের এই দেশ হাসপাতাল একটি সত্যিকার মানবিক সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত পাক এটাই আমাদের লক্ষ্য।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মামুন চোকদার তিনি বলেন, সর্বাধুনিক প্রযুক্তির অত্যন্ত মূল্যবান নতুন মেশিন ও টেকনিশিয়ান দিয়ে আমাদের এই দেশ হাসপাতালে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার জাকু মুন্সী প্রমুখ।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- দেশ হাসপাতালে রুগীদের জন্য বিশেষ ছাড় নিয়ে সংবাদ সম্মেলন

