
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা প্রতিনিধি -০৭/০২/২০২৬
আসন্ন জাতীয় এয়োদশ সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, আপনাদের ভোটে জয়ী হয়ে বিএনপি ক্ষমতায় এলে নারীদের ফ্যামিলি কার্ড, পুরুষদের জন্য কৃষি কার্ড ও বীদেশগামীদের প্রবাসী কার্ড দেওয়া হবে। আমাদের নতুন প্রজন্মের প্রথম ভোট বাংলাদেশ গড়ার একমাত্র প্রতিক ধানের শীষেই হোক। তিনি এসময় আরো বলেন, পলি মাটিতে সবাই চাষ করে ফসল ঘরে তুলতে পারে কিন্তু কঠিন পাথরে চাষ করা খুবই কঠিন। এই কঠিন কাজ আপনাদের সাথে নিয়ে আমি বিজয়ী হবো ইনশাআল্লাহ।
শনিবার (৭ ফেব্রয়ারী) বিকালে আজিমনগর ইউনিয়নের পুকুরপাড় মাঠে আয়োজিত উঠান বৈঠকে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শহিদুল ইসলাম বাবুল। উঠান বৈঠক উপলক্ষে দুপুর হতেই হাজারো নারী পুরুষের আগমনে পুরো এলাকা মুখরিত হয়ে উঠে।
আজিমনগর ইউনিয়নের চেয়ারম্যান শাজাহান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শহিদুল ইসলাম বাবুলের সহধর্মিণী নাজনীন আক্তার লীমা, নারী নেত্রী শিউলি বেগম, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর মুন্সী, কালামৃধা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম, সৌদি প্রবাসী বিএনপি নেতা ইমরান সিকদার, মামুন সিকদার ও রুবেল প্রমুখ।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- বিএনপি ক্ষমতায় এলে নারীদের ফ্যামিলি, পুরুষদের কৃষি ও বীদেশগামীদের প্রবাসী কার্ড দেওয়া হবে -শাহিদুল ইসলাম বাবুল

