
মোঃ রমজান সিকদার
ভাঙ্গা প্রতিনিধি -০৮/০২/২০২৬
সতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের মুজাহিদ বেগের বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন জুলাই-২৪ যোদ্ধারা।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে ভাঙ্গা উপজেলা চত্বর শহীদ মিনারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়,ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সাবেক এমপি মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর এজেন্ডা বাস্তবায়ন করছেন এই আসনের সতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ। তিনি কালো টাকা ছড়িয়ে ভোটের মাঠে নির্বাচনীয় পরিবেশ ঘোলাটে করার অপচেষ্টা চালাচ্ছেন। ভোটারদের হুমকি-ধমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করছেন। তাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন তারা। অন্যথায়, প্রতিবাদ কর্মসূচি ও রাজপথে নামার হুশিয়ারি দেন বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক
কাজী রিয়াজুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক এনামুল চৌধুরী ও ভাঙ্গা উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক আনিচুর রহমান প্রমূখ।

