সদরপুরে হেরোইনসহ দুই যুবক আটক


রানা অর্নব , ফরিদপুর (সদরপুর) প্রতিনিধি ২৮/১২/২৪
ফরিদপুরের সদরপুরে হেরোইনসহ দুই যুবককে আটক করেছে সদরপুর থানা পুলিশ।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নে পূর্ব শ্যামপুর এলাকায় এসআই মো. মিরাজুল কাজী ও এসআই রাসেল শেখের নেতৃত্বে অভিযান চালায় থানা পুলিশের একটি দল। এসময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হল সদরপুর ইউনিয়নের নয়রশি গ্রামের রাশেদ তালুকদারের পুত্র মো. হাসিবুল তালুকদার (২২)। অপরজন ভাষানচর ইউনিয়নের খেজুরতলা গ্রামের মিজানুর বেপারীর পুত্র তামিম বেপারী (২৩)। উভয়ের কাছ থেকে ৫ গ্রাম (৪৮ পুরিয়া) হেরোইন উদ্ধার করা হয়, যার বর্তমান বাজার মূল্য ২৪০০০ টাকা।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।