- ভাঙ্গার আলো ডেস্ক: বাংলাদেশের অনলাইন সাংবাদিকদের সর্বপ্রথম ও প্রধান সংগঠন বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-বিওজেএ । দেশব্যাপী বিওজেএ’র জনপ্রিয়তা দেখে বেশ-কয়েকবার বিওজেএ’র নাম ও লোগো ব্যবহার করে কিছু আন্ডারগ্রাউন্ড পর্যায়ের মানসিক আধা-ভারসাম্যহীন ব্যক্তিবর্গ চোরা-গলিতে বসে ভুয়া কমিটি করার অপচেষ্টা করে ব্যর্থ হয়েছে ।
সম্প্রতি বাংলাদেশের দ্বীপ জেলা ভোলায় তেমনই এক অপচক্র বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-বিওজে ’র নাম ও লোগো ব্যবহার করে অনৈতিক কর্মকান্ড পরিচালনার খবর পাওয়া যায় ।
উল্লেখ্য ২০১৩ সালে খলিল উদ্দিন ফরিদের নেতৃত্বে ভোলায় প্রথম বিওজেএ’র জেলা কমিটি করা হয় । সেই থেকে বর্তমান অবদি অত্যন্ত সুনামের সাথে ভোলার জেলা ও থানা কমিটিগুলো পরিচালিত হয়ে আসছে ।
বড্ড দুঃখের সাথে বলতে হচ্ছে, এসব ভূঁইফোড়দের নেগেটিভ কান্ড দেখে হাসবো নাকি কাঁদবো! এরা বিওজেএ’র কেন্দ্র এবং স্থানীয় কমিটিকে না জানিয়ে কিভাবে ও কোন কালো শক্তির উৎসাহে বিওজেএ’র ভুয়া কমিটি তৈরী করে? সে সাথে বিওজেএ’র ব্যানারে তারা অতি সম্প্রতি কথিত একটি মানববন্ধনও করে! খোঁজ নিয়ে জানা গেছে, এরা সকলেই অপেশাদার,কথিত সাংবাদিক নামধারী সাংঘাতিক!
এসব অসাধু ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকার জন্য সাংবাদিক সমাজকে আহ্বান জানিয়েছে বিওজেএ’র কেন্দ্রীয় কমিটি।
উল্লেখ্য, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য বিওজেএর অফিশিয়াল ওয়েবসাইট https://boja-central.org/ উদ্বো্ধন করেন।
যেখানে ডিইউজে’র সদস্য ও পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
২০১২ সালে ২৮ ডিসেম্বর সরকারের যথাযথ আইন মেনে কাজ শুরু করে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন- বিওজেএ ।
সম্প্রতি কিছু সন্ত্রাসী এই নাম ও লোগো ব্যবহার করে ভুয়া প্রেস রিলিজ তৈরি করে।আন্ডারগ্রাউন্ড কিছু নামধারী ব্যক্তির নাম প্রকাশ করে। এ্রর স্কিণশর্ট ও প্রমাণসহ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগের বিষয়টি প্রক্রিয়াধীন।
প্রসঙ্গত, বিওজেএর কমিটি প্রতিটি, জেলা ও থানার পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠন করা হয়েছে। আমাদের অফিশিয়াল ওয়েবসাইটে কমিটি ও পেজে https://www.facebook.com/centralboja/ সব তথ্য রয়েছে। সাংবাদিকতার মতো পবিত্র পেশায় এভাবে হুবহু “নকল” নৈতিকভাবে নিন্দনীয়। বিওজেএ এ ধরনের সন্ত্রাসীদের কঠোরভাবে সতর্ক করছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গুজব প্রতিরোধ ও নিরাপদ ইন্টারনেটের জন্য কাজ করছে। বিওজেএ এ ব্যাপারে সরকারকে তথ্য দিয়ে গুজব ছড়ানো ব্যক্তিদের আইনের আওতায় আনতে ইতোমধ্যে দেশি – বিদেশী আইনজীবী প্যানেল তৈরি করা করছে।

