দিনাজপুর মেডিকেলের সহকারি পরিচালকসহ ১১ জনের করোনা শনাক্ত

  1. দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডাঃ সিরাজুল ইসলামসহ নতুন করে আরো ১১জনের করোনা সনাক্ত হয়েছে।

দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা মো. আব্দুল কুদ্দুস জানান, গতকাল বৃস্পতিবার দিনাজপুরের মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডাঃ সিরাজুল ইসলাম ছাড়াও নতুন করে জেলা সদরে রয়েছে ৬ জন, চিরিরবন্দরে ৩ জন এবং বিরামপুরে ২ জনের করোনা সনাক্ত হয়েছে।

এনিয়ে দিনাজপুরে করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪৬৯ জন। করোনা আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বিবেচনায় আগামীকাল শনিবার দিনাজপুরের ১০টি স্থানকে রেডজোন এবং আরো ৯টি স্থানকে ইয়েলো জোন হিসেবে ঘোষণা করা হতে পারে বলে আভাস দিয়েছেন তিনি।