ভারতে চিকিৎসা শেষে দেশে ফিরলেন ভাঙ্গার আলো পত্রিকার প্রকাশক/সম্পাদক

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা থেকে প্রকাশিত ও বহুল প্রচারিত ভাঙ্গার আলো পত্রিকার (অনলাইন সংস্করণ ইংলিশ ও বাংলা ভার্সন) প্রকাশক ও সম্পাদক মো: গোলাম কিবরিয়া বিশ্বাস ভারতের ব্যাঙ্গলোর দেবীশেঠির একটি হাসপাতালে গত ২৬ জুলাই ‘২০১৯ (open Heart surgery) উন্মুক্ত অস্ত্রপচার শেষে সম্প্রতি দেশে ফিরেছেন। বর্তমানে তিনি উপজেলার কাপুড়িয়া সদসরদী গ্রামের নিজ বাসভবনে চিকিৎসকের পরামর্শে পূর্ণ বিশ্রামে রয়েছেন।

তিনি একাধারে ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগ নেতা,  সাবেক ছাত্রলীগ নেতা, বিশিষ্ট ব্যাবসায়ি, সমাজসেবক, শিক্ষা ও ক্রীড়ানুরাগী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবং প্রথম শ্রেণীর ঠিকাদার।

বর্তমানে তিনি বুকে ব্যাথার কারনে খুব অসুস্থবোধ করছেন। এ বিষয়ে দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর নিকট তিনি দোয়াপ্রার্থী।