ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটে ১০ দিনব্যাপী আইজিএ সেলাই প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। এতে বৃহত্তর ফরিদপুরের ৫টি জেলা শহর ও উপজেলা থেকে আগত বিভিন্ন সমবায় সমিতির ২৫ জন নারী সদস্য অংশ নেয়। প্রশিক্ষণটি গত ২৫ আগস্ট রোববার সকাল ৯ টায় শুরু হয়েছে।
ফরিদপুর আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের অধ্যক্ষ ও কোর্স উপদেষ্টা খোন্দকার হুমায়ূন কবীর জানান, সম্পূর্ণ আয়বর্ধক কর্মকান্ডের মাধ্যমে নারীদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই সরকার এই আইজিএ প্রকল্প চালু করেছে। এ ছাড়াও এই প্রশিক্ষণে নারীরা স্বাবলম্বী হচ্ছেন এবং প্রশিক্ষণের পাশাপাশি নারীর অধিকার, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়েও ধারণা দেয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে অধিকাংশ সমবায়ী নারীরা নিজ উদ্যোগে পারিবারিক কাজের ফাঁকে নিজেকে স্বাবলম্বী করতে সেলাই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে আয়-রোজগারের পথ খুঁজে নিচ্ছেন। বর্তমান সরকারের এই মহতি উদ্যোগে সমবায়ী নারী সদস্যদের এমন প্রশিক্ষণের মাধ্যমে দেশের বেকার শিক্ষত নারীদের জীবন যাত্রার মান বদলে যাচ্ছে।
১০ দিনব্যাপী আইজিএ সেলাই প্রশিক্ষণের কোর্স পরিচালক মোহাম্মদ আকতারুজ্জামান জানান, চলতি অর্থ বছরে এ ধরনের সেলাই প্রশিক্ষন কোর্স কয়েকটি ধাপে চলতে থাকবে এবং চলতি কোর্সটি শেষ হবে আগামী ০৪ সেপ্টেম্বর’২০১৯ বুধবার।

