ফরিদপুরে সমবায় অধিদপ্তরের আয়োজনে গণশুনানী অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে সমবায় বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারী এবং বৃহত্তর ফরিদপুর জেলার বিভিন্ন জেলা ও উপজেলা শহরের সমবায়ীবৃন্দের উপস্থিতিতে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।

গণশুনানী কমিটি, সমবায় অধিদপ্তর, ঢাকা’র আয়োজনে বৃহস্পতিবার দুপুর ৩ টায় ফরিদপুর শহরের চৌধুরী বাড়িতে অবস্থিত আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের হলরুমে সমবায়ীদের আর্থসামাজিক উন্নয়নে করণীয়, বিভিন্ন সমস্যা ও প্রতিকার বিষয়ক খোলামেলা আলোচনা করা হয়।

গণশুনানীতে সমবায় অধিদপ্তরের যুগ্ন নিবন্ধক মৃনাল কান্তি বিশ্বাস, ফরিদপুর জেলা সমবায় কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক মিয়া, আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের অধ্যক্ষ ও কোর্স উপদেষ্টা খোন্দকার হুমায়ুন কবীর, পরিদর্শক লাকী আক্তার, সমবায় ব্যাংক ফরিদপুর সভাপতি আবু ফয়েজ আহম্মেদ, সবুজবাংলা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড সভাপতি মো: রফিকুল ইসলাম, কম্পিউটার ইঞ্জিনিয়ার নুপুর আক্তার প্রমূখ বক্তব্য রাখেন।

এ সময় ফরিদপুর জেলা সমবায় অফিসের সহকারি উপ-নিবন্ধক মো: ইদ্রিস কাজী, পরিদর্শক মো: ইলিয়াছ আহম্মেদ, লাকী আক্তার, ইনস্টিটিউটের কোর্স পরিচালক মো: ইয়াকুব আলী, প্রশিক্ষক মোহাম্মদ আক্তারুজ্জামান, কম্পিউটার অপারেটর মো: মনির হোসেন, আম্বিয়া বেগম, সমবায়ী মো: মনিরুল হক মোল্লা, আব্দুল আজিজ, শামীম মিয়া, রিক্তা বেগম, খাদিজা আক্তারসহ সমবায় বিভাগীয় এবং স্থানীয় কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্য/সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।

গণশুনানীতে সমবায় অধিদপ্তরের যুগ্ন নিবন্ধক মৃনাল কান্তি বিশ্বাস আলোচকবৃন্দের বিভিন্ন প্রশ্নের দিক নির্দেশনামূলক উত্তর দেন। এ সময় ফরিদপুর জেলা সমবায় কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক মিয়া, আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের অধ্যক্ষ ও কোর্স উপদেষ্টা খোন্দকার হুমায়ুন কবীর বিভিন্ন প্রশ্নের উত্তরে সহযোগিতা করেন।

গণশুনানীটি বিকেল ৫টায় শেষ হয়।