
মোঃ রমজান সিকদার
ভাঙ্গা ফরিদপুর সংবাদদাতা-২৮/০১/২০২৬
ফরিদপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভাঙ্গা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের মাঠে কোরআন তেলাওয়াত ও জাতীয় পতাকা উত্তোলন এবং মশাল প্রজ্বলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়।
শিক্ষার্থীরা নানা ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আবু জাহের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সদরুল আলম। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হায়দার হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমী সুপারভাইজার প্রহ্লাদ বিশ্বাস।

