ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানের প্রস্তুতি সভা


মোঃ রমজান সিকদার
ভাঙ্গা প্রতিনিধি -১৩/১২/২০২৫
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ১৩৬ বছরের ঐতিহ্যবাহী ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হায়দার হোসেন। এসময় অনুষ্ঠান বাস্তবায়নের জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
বিদ‌্যাল‌য়ের প্রাক্তন ছাত্র খন্দকার ইকবাল হোসেন সেলিমকে আহ্বায়ক করা হয়।

যুগ্ন আহবায়ক করা হয় প্রাক্তন শিক্ষার্থী জনাব মুন্সী হাবিবুর রহমান, জনাব আইয়ুব মোল্লা, জনাব কিব‌রিয়া বিশ্বাস, জনাব খসরু ম‌ন্সি, জনাব শা‌হিনুর রহমান নান্নু, জনবা মিরু মু‌ন্সি, মেজর জাহা‌ঙ্গির, এএস‌পি এমারত হোসেন‌কে।

সদস্য সচিব করা হয় অত্র বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক জনাব মোঃ হায়দায়র হোসন‌কে।

তাছারা ক‌মি‌টি‌তে সদস‌্য হি‌সে‌বে র‌য়ে‌ছে এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ইঞ্জি‌নিয়ার ‌মোঃ র‌বিউল ইসলাম হৃদয় সহ মোঃ সিরাজুল ইসলাম পিন্টু, মোঃ আ‌নিসুর রহমান, মোঃ আশরাফ শেখ সহ আ‌রো একাধিক জন।

পবিত্র ঈদুল ফিতরের পর ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে পুনর্মিলনী অনুষ্ঠানে উক্ত স্কুলটির হাজার হাজার ছাত্র অংশ গ্ৰহনের করতে পারে সে জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে।
বক্তারা বলেন, নতুন প্রজন্মের উদ্যোক্তা এই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ইঞ্জি. মোঃ র‌বিউল ইসলাম হৃদয়, হাসান মুন্না সহ তাদের সমমনাদের আন্তরিকতায় প্রবীণরাও উৎসাহ নিয়ে এগিয়ে এসেছে। বৃটিশ আমলের এই স্কুলের অনেক ছাত্র রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। নবীন প্রবীণদের পুনর্মিলনীতে সকলকে এগিয়ে এসে কাজ করতে হবে।যাতে ভাঙ্গাবাসীকে একটি সুন্দর অনুষ্ঠান উপহার দিতে পারি।
সভায় আরো উপস্থিত ছিলেন, ভাঙ্গা সরকারি কেএম কলেজের সাবেক অধ্যক্ষ ইব্রাহিম প্রফেসর, ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া বিশ্বাস, সাধারণ সম্পাদক মজিবর মুন্সী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জাকির হোসেন খসরু, মুক্তিযোদ্ধা শাহিনুর নান্নু সহ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র প্রমুখ।