


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-১২/১২/২০২৫
ফরিদপুরের ভাঙ্গায় শুক্রবার ভোরে কেয়ারটেকারকে বেঁধে রেখে সড়ক নির্মাণের কাঁচামাল ৪০ ড্রাম বিটুমিন ডাকাতি হয়েছে। মেসার্স বিল্লাহ কনষ্ট্রাকশনের ম্যানেজার আরিফ হোসেন বলেন, গত রাতে পৌরসভার সড়ক নির্মাণের জন্য ৭০ ড্রাম বিটুমিন কৈডুবী রেল ক্রসিং এর ড্রাইভারশন সড়কে নামানো হয়। সেসময় আমাদের কেয়ারটেকার রাজ্জাক বিটুমিন ভর্তি ড্রাম গুলো বুঝে রাখে। ভোররাতে ডাকাতদল একটি ট্রাক ভিড়িয়ে আমাদের কেয়ারটেকারকে বেঁধে রেখে ৪০ টি ড্রাম নিয়ে চলে যায়। মোবাইলে খবর পেয়ে আমি ও আমাদের লোকজন ঘটনাস্থলে পৌঁছে রাজ্জাককে উদ্ধার করি। আমি নিজে বাদি হয়ে ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করছি।
এব্যাপারে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক মশিউর রহমান বলেন, অভিযোগে পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছি। আশাকরি দ্রুত সময়ের মধ্যে খুয়ে যাওয়া মালামাল উদ্ধার করতে পারব।

