

মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা প্রতিনিধি -১৩/১২/২০২৫
ফরিদপুরের ভাঙ্গায় ৫ দিনব্যাপী বাংলাদেশ স্কাউট ইউনিট লিডার ৫৩০ তম বেসিক কোর্সের সমাপনী অনুষ্ঠান হয়েছে। শনিবার রাতে সরকারি ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ের চত্বরে মহা তাবু জলসার আয়োজন ও সনদ বিতরণের মাধ্যমে কোর্সের সমাপনী করেন বাংলাদেশ স্কাউট ভাঙ্গা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আবু জাহের। তিনি এসময় প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, স্কাউট সদা প্রস্তুত, আপনারা মনোযোগ সহকারে কোর্সটি সম্পন্ন করেছেন । স্ব স্ব প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের মাঝে স্কাউটিং বিষয়ক কর্মকাণ্ড আরো বেগবান করবেন।
সমাপনী অনুষ্ঠান প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন কোর্স লিডার স্কাউটার এম এম শাহীদুর রহমান বাবু (এলটি), বাংলাদেশ স্কাউটস।
সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার(ভুমি ) সদরুল আলম, উপজেলা একাডেমী সুপারভাইজার প্রহ্লাদ বিশ্বাস, ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি হাজী আব্দুল মান্নান, সাংবাদিক মামুনুর রশিদ, উক্ত কোর্সের ট্রেইনার স্কাউটার মোসলেউদ্দিন আহম্মেদ (এলটি), স্কাউটার মোহাম্মদ হায়দার হোসেন(উডব্যাজার), বাংলাদেশ স্কাউট ভাঙ্গা শাখার সম্পাদক মেজবাহ উদ্দিন, সহকারী কমিশনার সাংবাদিক রমজান সিকদার, স্কাউটার আব্দুস সালাম মিয়া, এএলটি, কোয়ার্টার মাস্টার
স্কাউটার বেলায়েত হোসেন, এএলটি,
স্কাউটার জেসমিন সুলতানা
উডব্যাজার, স্কাউটার খন্দকার গোলাম কিবরিয়া উডব্যাজার,
স্কাউটার আসমা উল হুসনা উডব্যাজার, স্কাউটার পবিত্র বৈদ্য উডব্যাজার, স্কাউটার হোসনে রুমা প্রমুখ।

