
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি-১৩/১২/২০২৫
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভব্য স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ ঘটনার প্রতিবাদে
বিক্ষোভ মিছিল করেছে এনসিপির নেতা কর্মীরা।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে এনসিপির আহবায়ক আসরাফ শেখ এর নেতৃত্বে শত শত নেতা কর্মী জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি উপজেলা পরিষদ, ভাঙ্গা বাজার কোটপাড়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভাঙ্গা উপজেলার প্রধান সমন্বয়ক মোঃ আশরাফ, সদস্য সাজ্জাদ খান,
সাব্বির মাতুব্বর, কাজী রাসেল, জিসান, রিপন মিয়া, যুব শক্তির জেলার সাংগঠনিক তুষার রহুল সহ প্রমুখ।
পরে এক সমাবেশে শেখ আসরাফ শেখ বলেন, ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি করেন।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ওসমান হাদি গুলিবিদ্ধ প্রতিবাদে ভাঙ্গায় এনসিপির বিক্ষোভ মিছিল

