
মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা,
ফরিদপুরের সদরপুর উপজেলার সাব-রেজিস্টার অফিসের পাশের রাস্তার ঢাল থেকে অজ্ঞাত যুবতীর (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সদরপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার(ভাঙ্গা সার্কেল)রেজাউন দীপু।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আল মামুন শাহ বলেন, সকালে এক নারী রাস্তার পাশে কচুর লতি তুলতে গিয়ে বস্ত্রহীন হাত বাঁধা অবস্থায় পড়ে থাকা লাশটি দেখতে পান। তিনি ভয়ে চিৎকার দিলে স্থানীয়রা ঘটনাস্থলে এগিয়ে এসে ৯৯৯-এ ফোন দেন। তাদের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। উদ্ধারকালে যুবতী নারীর মুখে আঘাতের চিহ্ন ও দুই হাত বাঁধা অবস্থায় ছিল। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় শনাক্ত ও প্রকৃত ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

