ভাঙ্গা থানা পুলিশের ত্রৈমাসিক কার্যক্রমের ভিডিও প্রকাশ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা থানা পুলিশের ত্রৈমাসিক কার্যক্রমের ২০ মিনিটের একটি ভিডিও ডকুমেন্টারী প্রকাশ পেয়েছে। ইউটিউবের faridpur mail নামের একটি অনলাইন নিউজ পোর্টাল চ্যানেলে ভিডিওটি প্রকাশ করা হয়। ফরিদপুর মেইল সম্পাদক রফিকুজ্জামান সম্পাদিত ভিডিওটিতে পুলিশের সফল কার্যক্রমের মধ্যে রয়েছে মাদক উদ্ধার, বহুল আলোচিত মোবাইল প্রতারক চক্র আটক ও নতুন ডিজিটাল আইনে মামলা দায়ের, মহাসড়কে ডাকাতি রোধ প্রক্রিয়া ও ডাকাত আটক, জুয়া বন্ধে জুয়াড়ী আটক, বিভিন্ন মামলার পলাতক আসামী গ্রেফতার, আদালতের গ্রেফতারী পরোয়ানা তামিল ইত্যাদি।

এছাড়াও সামাজিক কর্মকান্ডের মধ্যে রয়েছে পারিবারিক কলহ নিস্পত্তি, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গের সহিত আলোচনা সভা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়, জুয়েলারী ও বিকাশ এজেন্ট ব্যবসায়ীদের সাথে প্রতারনা রুখতে শলাপরামর্শ, গ্রাম পুলিশ সদস্যদের সাথে কাউন্সিলিং, ডিআইজি ঢাকা রেঞ্জ এর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় এবং মাতৃভাষা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।

উল্লেখ্য, ভাঙ্গা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মো. শফিকুর রহমান থানায় যোগদানের পর থেকে অত্র উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক উন্নতি হওয়ায় মাত্র অল্প কয়েকদিনের মধ্যে তাকে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে দুই দুইবার ফরিদপুর জেলার “শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ” হিসেবে ঘোষনা করা হয়।