ষ্টাফ রিপোর্টারঃ উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা বাজার সংলগ্ন কুমার নদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।
বাংলার প্রাচীন এ জলক্রীড়া দেখার জন্য নদীর দুইতীরে হাজার হাজার দর্শক উপস্থিত হয়। বঙ্গবন্ধু ক্লাব ও এ.আর ভুইয়া স্মৃতি সংসদের আয়োজনে টিপু ভুইয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গাজী রবিউল ইসলাম, ওসি (তদন্ত) মেরাজ হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ শাহিন, আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিরন, সহ-সভাপতি জাকির হোসেন মিয়া, ভাঙ্গা বাজার বনিক সমিতির সভাপতি শহিদুল হক মিরু মুন্সি, চুমুরদী ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন জালাল প্রমূখ।
পরে নৌকা বাইচে অংশ নেয়া প্রায় ৩৫টি নৌকার বিজয়ীদের মাঝে টেলিভিশন এবং প্রত্যেককে সান্তনামুলক পুরস্কার দেওয়া হয়।

