ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় অনলাইন প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় ফাইভষ্টার মার্কেটের ৩য় তলায় অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকবৃন্দ এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
এ সময় উপস্থিত ছিলেন অনলাইন প্রেসক্লাব সভাপতি মনিরুল হক মোল্লা, সহ-সভাপতি মো. হাফিজুর রহমান মোল্লা, সহ-সভাপতি মো. মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক মো. ইসমাইল মুন্সি, সহ-সাধারণ সম্পাদক মাসুম আল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইমরান মুন্সি, কোষাধ্যক্ষ মো. কামরুল ইসলাম, সহ-কোষাধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. তাওহীদ হাসান নিশাদ, সহ-দপ্তর সম্পাদক মো. সজীব মুন্সি, ভাঙ্গারআলো.কম সম্পাদক মো. গোলাম কিবরিয়া বিশ্বাস, লীড-নিউজ.কম সম্পাদক মো. মামুনুর রশীদ, ফরিদপুরমেইল.কম সম্পাদক রফিকুজ্জামান, মো. জাকির মুন্সি প্রমূখ।
উল্লেখ্য দেশের বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে শতভাগ স্বাস্থ্য বিধি মেনেই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা শহিদুল ইসলাম।

