ভাঙ্গায় অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

ষ্টাফ রিপোর্টারঃ ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত এক বৃদ্ধার (৮৫) মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। রোববার সকাল ১০ টায় ভাঙ্গা উপজেলা পরিষদ সংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরের মধ্যে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর লাশ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এ বিষয় ভাঙ্গা থানার ওসি মো. শফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃদ্ধ মহিলার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। মরদেহটি উদ্ধার করে ফরিদপুর মর্গে প্রেরন করা হয়েছে। রিপোর্ট অনুযায়ি মৃত্যুর কারন নির্ণয় করে পরবর্তিতে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।