ফরিদপুরে অনলাইন প্লাটফর্মে ডিজিটাল মেলা ২০২০ অনুষ্ঠিত হবে

ফরিদপুর অফিস: আজ দুপুরে ফরিদপুরে অনলাইন প্লাটফর্মে ডিজিটাল মেলা ২০২০ আয়োজন উপলক্ষ্যে সেমিনার ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে জুম প্লাট ফর্মে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ও জনগণের দোড়গোড়ায় সেবা নিশ্চিত করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও এটুআই এর সহযোগিতায় বর্তমান করোনা (কোভিড)-১৯) সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ৬৪টি জেলার ডিজিটাল কার্যক্রমকে জাতীয় তথ্য বাতায়নের মাধ্যমে নাগরিকদের কাছে উপস্থাপনের লক্ষ্যে অনলাইন প্লাটফর্মে ডিজিটাল মেলা ২০২০ আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে সরকার।

এ ডিজিটাল মেলায় জেলা পর্যায়ের বিভিন্ন ডিজিটাল কার্যক্রমের টেক্সট/প্রেজেন্টেশন, ছবি, ভিডিও এবং প্রয়োজনীয় তথ্য জাতীয় তথ্য বাতায়নে সংযুক্ত করার মাধ্যমে এই মেলার কার্যক্রম শুরু করা হবে।