ভোলায় বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশেন (বিওজেএ ‘র কমিটি গঠন

ভোলা প্রতিনিধ: অনলাইন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের স্বার্থ সংরক্ষণ ও পেশার মানোন্নয়নের লক্ষ্যে গঠিত হলো “বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন (বিওজেএ) ভোলা জেলা কমিটি।

বিওজেএ’র নতুন কমিটিতে সর্বসম্মতিক্রমে ভোলাবানী ডট কম সম্পাদক খলিল উদ্দিন ফরিদকে সভাপতি এবং ও আজকের ভোলার বার্তা সম্পাদক ছোটন সাহাকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। শনিবার (২৭ জুন) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

২১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন- মো. হারুন-আর-রশিদ (চ্যানেল আই), সহ-সভাপতি মো. মনিরুল ইসলাম (কালবেলা), প্রভাষক মো. মহিউদ্দিন (দৈনিক ভোলার বাণী) স্ট্যাফ রির্পোটার, আদিল হোসেন তপু (চ্যানেল২৪) ও (আলোকিত বাংলাদেশ), মো. তৈয়বুর রহমান (দৈনিক লাখো কন্ঠ), ও নির্বাহী সম্পাদক ভোলা বাণী ডট কম।

যুগ্ম সাধারণ সম্পাদক- গাজী তাহের লিটন (ভোলা বাণী ডট কম), বিশেষ প্রতিনিধি, ইয়াছিনুল ঈমন, (আমাদের ভোলা ডট কম) সম্পাদক, মোকাম্মেল মিশু (বার্তা২৪ ডট কম, রাকিব উদ্দিন অমি, নির্বাহী সম্পাদক (ভোলা নিউজ২৪ ডট নেট), সাংগঠনিক সম্পাদক মো. ফরহাদ হোসন,  সম্পাদক (ভোলার সংবাদ ডট কম)।

এছাড়া কমিটিতে অন্য সদস্যদের মধ্যে দপ্তর সম্পাদক এম শাহরিয়ার জিলন, সহযোগী সম্পাদক, দৈনিক আজকের ভোলা, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আবদুল মালেক (আজকের পত্রিকা ডট কম), কোষাধ্যক্ষ মো. মাইনুল ইসলাম, বার্তা সম্পাদক- (জনতার বাণী ডট কম), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নুরে আলম (দৈনিক সময়ের আলো), সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক রাজু, স্ট্যাফ রির্পোটার, (ওয়ান নিউজ বিডি ডট কম), তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মো. ইমতিয়াজুর রহমান, ষ্টাফ রিপোর্টার, ভোলা নিউজ২৪ ডট নেট)।

কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন- মো. মনিরুল ইসলাম, সম্পাদক (ভোলা নিউজ ডট কম), মো. মহিবুল্লাহ আযাদ, বার্তা সম্পাদক, (আমাদের ভোলা ডট কম) এবং ভোলা নিউজ ডট কম প্রতিনিধি মুহাম্মদ আরিয়ান খান আরিফ।

ভোলা জেলার প্রতিটি উপজেলায় বিওজেএ’র শাখা করতে আগ্রহী অনলাইন সাংবাদিকদের ০১৭১৪-৬৬৬৪৭১, ০১৭১২-৩৮৬৭৪৮ নম্বরে ও ইমেইল: boja.bhola@gmail.com এ যোগাযোগের জন্য আহ্বান জানান নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।