ভাঙ্গায় ৫ দিনব্যাপী স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা প্রতিনিধি -০৯/১২/২০২৫
ফরিদপুরের ভাঙ্গায় ৫ দিনব্যাপী বাংলাদেশ স্কাউট ইউনিট লিডার ৫৩০ তম বেসিক কোর্সের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার সকালে সরকারি ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ে কোর্সের উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউট ভাঙ্গা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আবু জাহের। তিনি এসময় প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, স্কাউট সদা প্রস্তুত, আপনারা মনোযোগ সহকারে কোর্সটি সম্পন্ন করে স্ব স্ব প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের মাঝে স্কাউটিং বিষয়ক কর্মকাণ্ড আরো বেগবান করবেন।
উদ্ধোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমী সুপারভাইজার প্রহ্লাদ বিশ্বাস, ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া বিশ্বাস , ৫৩০ তম ইউনিট লিডার বেসিক কোর্সের লিডার ট্রেইনার
স্কাউটার এম এম শাহীদুর রহমান বাবু (এলটি), বাংলাদেশ স্কাউটস, ফরিদপুর জেলার কমিশনার ও উক্ত কোর্সের ট্রেইনার স্কাউটার মোসলেউদ্দিন আহম্মেদ (এলটি),
বাংলাদেশ স্কাউটস ফরিদপুর জেলার সম্পাদক ও সরকারি ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কাউটার মোহাম্মদ হায়দার হোসেন(উডব্যাজার),
স্কাউটার আব্দুস সালাম মিয়া,
স্কাউটার বেলায়েত হোসেন(এএলটি), স্কাউটার জেসমিন সুলতানা(উডব্যাজার),
স্কাউটার খন্দকার গোলাম কিবরিয়া(উডব্যাজার), স্কাউটার আসমা উল হুসনা(উডব্যাজার),
স্কাউটার পবিত্র বৈদ্য(উডব্যাজার)
বাংলাদেশ স্কাউট ভাঙ্গা শাখার সম্পাদক ও আব্দুর রশিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন, বাংলাদেশ স্কাউট ভাঙ্গা শাখার সহকারী কমিশনার সাংবাদিক রমজান সিকদার প্রমুখ।