
স্টাফ রিপোর্টার-০৫/১২/২০২৫
ফরিদপুরের ভাঙ্গায় শুক্রবার দুপুরে ধানের শীষ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় কৃষক দলের সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুলের সাথে ভাঙ্গা উপজেলা শিক্ষক সমিতির নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম খান বাবুল বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় এলে ভাঙ্গা মহিলা ডিগ্রী কলেজেকে জাতীয়করন সহ ভাঙ্গা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীতকরণ করা হবে। উন্নয়নের জন্য ১৭ বছরের দরকার হয়না শুধু ৫ বছরই যথেষ্ট। ভাঙ্গার সত্যিকারের উন্নয়ন পেতে হলে আগামী ত্রয়োদশ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
বাংলাদেশ শিক্ষক কর্মচারী সমিতির ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি ও শরীফাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি ফরিদপুর জেলার সভাপতি লোকমান মৃধা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান। বাংলাদেশ শিক্ষক কর্মচারী সমিতির ভাঙ্গা শাখার সাধারণ সম্পাদক ও দেওড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাভলু সর্দার, কাজী ওয়ালীউল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন খান, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, যুগ্ম সাধারণ সাধারণ ফজলে সোবহান শামীম, ভাঙ্গা বাজার বনিক সমিতির সভাপতি শহীদুল হক মিরু মুন্সী ও সাধারণ সম্পাদক জাফর মুন্সী সহ ভাঙ্গা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক গন, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ধানের শীষ প্রতীকের প্রার্থীর সাথে শিক্ষক সমিতির মতবিনিময় সভা

