
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা ফরিদপুর সংবাদদাতা -২৮/০৫/২০২৫
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মাথাপাড়া গ্ৰামে আদালতে নির্দেশ ১৪৪ ধারা অমান্য ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১৪৪ ধারা জারি করে ভবন নির্মাণের কাজ বন্ধ রাখা ও আইন শৃঙ্খলা সুষ্ঠু রাখার জন্য নির্দেশ দিয়েছেন।
এ বিষয় ভাঙ্গা থানার উপ পরিদর্শক গোলাম হোসেন জানান, বাদী মেরাজ মুন্সির আবেদনের পরিপ্রেক্ষিতে মাননীয় আদালত বিবাদী ইদ্রিস খলিফা, জাকির খলিফা, নান্নু খলিফা, বাচ্চু খলিফা গংদের বিরুদ্ধে ১৪৪ ধারা জারি করেছেন।
ভাঙ্গা উপজেলার ৬৬ নং মকরমপট্টি মৌজার বি,এস ৩৩৩, ৮৫০ প্রস্তাবিত ৮৬৪ এবং বিএস ৩৪৩/ ৩৪৪ প্রস্তাবিত ১০০৫ খতিয়ানের ১৫০৮, ১৫১১, ১৫০৯, ১৪৩৭ দাগে মোট জমি ১৫ শতাংশ। জমির উপর ১৪৪ ধারা বলবৎ থাকবে।
জায়গার মালিক মেরাজ মুন্সি জানান , গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আমার নামে একটি মামলা হয়। বিবাদীগন এই সুযোগে ঐ জায়গা জোর করে দখল নিয়ে ইদ্রিস খলিফা গং ভবন নির্মাণ করে এবং বর্তমানে নির্মাণ কাজ চলমান রয়েছে। আমি আদালতের জামিনে এসে আজ বুধবার ঐ জায়গার উপর ১৪৪ ধারা মামলা করি। মাননীয় আদালত ঐ জায়গার উপর ১৪৪ ধারা জারি করেন। পরে আদালতের
নির্দেশনা পেয়ে ভাঙ্গা থানা পুলিশের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করেন । কিন্তু পুলিশ চলে যাবার পরই ইদ্রিস খলিফা গং আবারো কাজ শুরু করে। তারা রাতের আঁধারে হ্যালোজেন লাইট জ্বালিয়ে কাজ করছে। আমার জায়গাটি দখলমুক্ত করতে আদালতের নির্দেশনা সহ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে ঘারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মুনসুর আহমেদ মুন্সি বলেন, এই জায়গাটি নিয়ে মেরাজ মুন্সি ও ইদ্রিস খলিফার মধ্যে বিরোধ চলে আসছিল। ইতি পুর্বে আমরা কয়েক গ্রামের গণ্যমান্য ব্যক্তির মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা করে দিয়েছিলাম কিন্তু পরে মিরাজ মুন্সি ছানি দরবার চাওয়াতে বিষয়টি অমীমাংসিত রয়ে যায়। আজকে জানতে পারলাম মেরাজ মুন্সি উক্ত জায়গার উপর ১৪৪ জারি করেছেন। আমি আদালতের নির্দেশনাকে সম্মান প্রদর্শন করে উভয় পক্ষকেই আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে বলেছি।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ভাঙ্গায় ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ

