
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-২৭/০৫/২০২৫
“ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় ভূমি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরের ভাঙ্গায় মঙ্গলবার বিকেলে উপজেলা ভূমি অফিস চত্বরে ভূমি মেলা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারি কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন, ভাঙ্গা থানার ওসি (তদন্ত) ইন্দ্রজিৎ দত্ত, ভাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা সাব রেজিস্টার পারভেজ খান, বীর মুক্তিযোদ্ধা মোঃ মাহবুব হোসেন, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ভূমি কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শুধী সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ।
অনুষ্ঠান শেষে ভূমি মেলার কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার ও বিভিন্ন ইউনিয়নেল ভূমি অফিসে প্রিন্টার ও স্ক্যানার উপহার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।

