ভাঙ্গায় সাপের কামড়ে কৃষকের মৃত্যু


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-২৯/০৫/২০২৫
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের চরমুগডোবা গ্ৰামে বুধবার দিবাগত রাতে সাপের কামড়ে কৃষক আলো শেখ (৫৫) মারা গেছেন। সে উক্ত গ্ৰামের খিদির শেকের ছেলে।
জানা গেছে, গরুর জন্য ঘাস কাটার জন্য বাদাম ক্ষেতে কাজ করছিল সে। সন্ধ্যায় একবোঝা ঘাস মাথায় করে বাড়ি ফেরার পথে সাপে কামড়ালে সে অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে তাকে শেকপুরা গ্ৰামের জনৈক ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক দিয়ে বাড়িতে নিয়ে আসে। রাতে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, সাপে কাটা রুগিটি হাসপাতালে আনার অনেক আগেই মারা গেছেন।