ভাঙ্গায় ১৩৯৪ ও ১৩৯৫ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-১৪/১০/২০২৫
বাংলাদেশ স্কাউট এর ১৩৯৪ ও ১৩৯৫ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে দিনব্যাপী প্রশিক্ষন চলে।
বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের পরিচালনায় ও
বাংলাদেশ স্কাউটস ভাংগা উপজেলা শাখার আয়োজনে প্রশিক্ষনের উদ্বোধন করেন, সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম। উপজেলা একাডেমী সুপারভাইজার ও স্কাউটার প্রলাদ বিশ্বাস।
দুটি কোর্সের কোর্স স্টাফ হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউট ফরিদপুর জেলার কমিশনার
স্কাউটার মোসলেউদ্দিন আহমেদ, এলটি।
বাংলাদেশ স্কাউট ফরিদপুর জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার হোসেন, উডব্যাজার। এম এম শাহীদুর রহমান, এলটি।
আব্দুস সালাম মিয়া, এএলটি।
স্কাউটার বেলায়েত হোসেন।
চম্পা আক্তার, এএলটি।
মোঃ আনোয়ার হোসেন, এএলটি।
মোঃ মহিউদ্দিন আহম্মেদ, এএলটি।
মোঃ জাহাঙ্গীর মন্ডল, উডব্যাজার।
ডলি রানী পাল, উডব্যাজার ।
অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন, বাংলাদেশ স্কাউট ভাঙ্গা শাখার কমিশনার মনিরুজ্জামান মোস্তফা ও বাংলাদেশ স্কাউট ভাঙ্গা শাখার সাধারণ সম্পাদক মেজবাহাউদ্দিন।