ভাঙ্গায় হাইওয়ে এক্সপ্রেসে মটর সাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত। আহত-১


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-১৮/০৮/২২৬
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের ইন্টারচেঞ্জ এড়িয়ায় মঙ্গলবার দুপুরে মটর সাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নাছির শেখ (১৮) মারা গেছে। সে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের হাজরাকান্দা গ্ৰামের জাহাঙ্গীর শেখের পুত্র ‌ও ঢাকার মাইলস্টোন কলেজের অনার্সের ছাত্র। দূর্ঘটনায় তার সাথে থাকা অপর আরোহী সুমন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সে দেলোয়ার শেখের পুত্র ও ঢাকা কলেজের ছাত্র।তাকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক সোহান জানান, নিহত কলেজ ছাত্র নাছির তার বন্ধুকে সাথে নিয়ে ইন্টারচেঞ্জ এড়িয়া অতিক্রম করছিল। দ্রুত গতির মটর সাইকেলটি এক্সপ্রেসের রেলিংয়ের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে সে মারা যায়। আইনি প্রক্রিয়া শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।