ভাঙ্গায় হাইওয়ে এক্সপ্রেসে মটর সাইকেলের ধাক্কায় মোটর সাইকেল চালক ও পথচারী নিহত


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-১৯/০৮/২০২৬

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের ইন্টারচেঞ্জ এড়িয়ায় ঢাকাগামী লেনে বুধবার রাত ৮ টার দিকে মটর সাইকেলের ধাক্কায় চালক ও পথচারী মিলে ২ জন নিহত হয়েছে। নিহতরা হলো পথচারী হৃদয় শেখ (২০) সে ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর গ্ৰামের ইলিয়াস শেখের পুত্র ও মোটর সাইকেল চালক সাকিব শেখ(২২) সে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার পৌরসদরের এনায়েত শেখের পুত্র।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক সোহান জানান, নগরকান্দা থেকে সাকিব নিজ মটরসাইকেল যোগে হাইওয়ে এক্সপ্রেসের ঢাকাগামী লেনে দ্রুত গতির মটর সাইকেলটি এন্টারচেঞ্জ এড়িয়া অতিক্রম হচ্ছিল। সে সময়ে পথচারী হৃদয় শেখ রাস্তা পারাপারের সময় উভয়েই মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন মারা যায়। খবর পেয়ে আমরা লাশ ২ টি ও মোটরসাইকেলটি উদ্ধার করি। আইনি কার্যক্রম শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।