ভাঙ্গায় রেলের ধাক্কায় যুবকের মৃত্যু


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-১৮/০৩/২০২৫
ফরিদপুরের ভাঙ্গায় মঙ্গলবার সকালে সুন্দরবন এক্সপ্রেস নামের রেলের ধাক্কায় রনি শেখ(৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামের মোস্তফা শেখের পুত্র।
রেলওয়ে থানার উপ-পরিদর্শক সাকুর জানান, ঢাকা থেকে খুলনা গামী সুন্দরবন এক্সপ্রেস টি আজ সকালে ভাঙ্গা অতিক্রম করার সময় ভাঙ্গা পৌরসভার ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। লাশটি উদ্ধার করে আইনি পরীক্ষা সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।