ভাঙ্গায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-১৭/০৩/২০২৫
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। সভায় ঈদুল ফিতরকে সামনে রেখে ভাঙ্গায় আইন-শৃঙ্খলার কোন ধরনের অবনতি না ঘটে এবং নির্বিঘ্নে মানুষ তাদের ঈদ মার্কেটিং সহ যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত করতে পারেন সে সব বিষয়ের উপর ব্যাপক আলোচনা হয়। সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মেশকাতুল জান্নাত রাবেয়া। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ উদ্দিন, হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুদ্দিন, ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া বিশ্বাস, সাধারণ সম্পাদক মুজিবর মুন্সি, বিভিন্ন দপ্তরের প্রধান গন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন, রাজনৈতিক ব্যক্তিত্ব সহ আলেম সমাজের লোকজন।