
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-১৬/০৩/২০২৫
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের মাঝে তারেক রহমানের পক্ষ হতে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি শতাধিক রোগী, সেবিকা ও ডাক্তারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার তানসিব জুবায়ের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব সজিব মাতুব্বর (স্থগিত কমিটি)।
এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মহাসড়কের যাতায়াতকারী যাত্রী ও ভাঙ্গা বাজারে মার্কেটিং করতে আসা জনসাধারণের মাঝেও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ভাঙ্গায় তারেক রহমানের পক্ষ হতে রোগীদের মাঝে ইফতার বিতরণ

