
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-০২/১২/২০২৫
ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী ইউনিয়ন পরিষদ ভবনের সামনে মঙ্গলবার রাতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে চালকসহ কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। গুরুতর আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে থানার সার্জেন্ট রাসেল জানায়, বরইতলা থেকে ভাঙ্গাগামী বাসটি অল্প সংখ্যক যাত্রী নিয়ে ভাঙ্গার দিকে আসার সময় পূর্ব সদরদী ইউনিয়ন পরিষদের সামনে আসলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের পাশ দিয়ে পড়ে বাসটি খাদে উল্টে যায়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন এবং আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।

