ভাঙ্গায় বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীর উঠান বৈঠক


মোঃ রমজান সিকদার
ভাঙ্গা(ফরিদপুর )সংবাদদাতা,

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুলের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ভাঙ্গা পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাপুরিয়া সদরদী গ্ৰামে বিশিষ্ট ব্যবসায়ী ইব্রাহিম মুন্সীর বাস ভবনে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুলের হাতে ফুল দিয়ে ভাঙ্গা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেন। কেন্দ্রীয় জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে ফরিদপুর বিভাগ সহ ভাঙ্গা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হবে। আওয়ামী লীগের যারা খারাপ তারা পালিয়েছে কেউ গর্তে লুকিয়ে আছে। যারা ভালো কাজ করবেন তারা আমার সাথে থাকুন আমি আপনাদের সত্যিকারের উন্নয়ন দিব।
বিএনপি নেতা আলম মুন্সীর সভাপতিত্বে উঠান বৈঠক আরো উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা বিএনপি’র সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান পান্না, ভাঙ্গা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সোবহান শামীম ও সহ-সভাপতি ফারুকুজ্জামান ছট্টু, প্রমুখ।
পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মিরু মুন্সী , আওয়ামী লীগ নেতা ভাঙ্গা সরকারি কেএম কলেজের সাবেক ভিপি আকরামূজ্জান মিঠু, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও ভাঙ্গা সরকারি কেএম কলেজের সাবেক জিএস লাভলু মুন্সী, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কাউন্সিলর শেখ সৈয়াদ আলী, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগের সহ-সভাপতি লেয়াকত মোল্লা, আওয়ামী লীগ নেতা ও ভাঙ্গা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক জাফর মুন্সী, ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের লাভলু ফকির, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সুমন মুন্সী,সহ আওয়ামী, যুবলীগ ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী।