
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা প্রতিনিধি -০২/১২/২০২৫
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ-আবু-জাহের এর সাথে ভাঙ্গা উপজেলা স্কাউট নির্বাহী কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ-আবু-জাহের। তিনি বলেন, স্কাউট আন্দোলনকে আরো বেগবান করতে হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীকে স্কাউটিং বিষয়ক কর্মকাণ্ডে জড়িত হতে উৎসাহ দিতে হবে।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম, ফরিদপুর জেলা স্কাউট সম্পাদক ও ভাঙ্গা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার হোসেন, ভাঙ্গা উপজেলা স্কাউট কমিশনার ও সদরদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মোস্তফা, উপজেলা স্কাউট সম্পাদক ও আব্দুর রশিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন, উপজেলা স্কাউট সহ সভাপতি ও শরীফাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন, স্কাউট লিডার ট্রেইনার এএলটি সাইদুর রহমান বাবু, ভাঙ্গা উপজেলা গ্ৰুপ সভাপতি ও সৈয়দ জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন, উপজেলা স্কাউটের কোষাধ্যক্ষ সঞ্জয় কুমার দে, উপজেলা স্কাউটের সহকারী কমিশনার সাংবাদিক রমজান সিকদার, পুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাচ্চু মাতুব্বর, তারাইল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইব্রাহিম, স্কাউটার চম্পা আক্তারী প্রমুখ।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ভাঙ্গায় নবাগত ইউএনও সাথে স্কাউটের নির্বাহী কমিটির মতবিনিময় সভা

